রাজধানীতে ঝড়ের তাণ্ডব, দেখুন ভিডিওতে

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে হঠাৎ তীব্র ঝড় দেখা গেছে। অল্প সময়ের ঝড়ে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

জাতীয় মসজিদ বায়তুল মোকারমের একটি প্যান্ডেল ভেঙে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। 

মোহাম্মদপুরে গাছ পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। 

এ ছাড়া রাজধানীর বেশ কিছু এলাকা ঝড়ের পর দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।