বাংলাদেশের সবচেয়ে লম্বা পাঞ্জাবি প্রদর্শন করে রেকর্ড গড়ল অভিজাত ফ্যাশন হাউস প্রেম’স কালেকশনস। বৃহস্পতিবার রাত ১০টায় গুলশান-১-এ প্রেম’স কালেকশনসের শোরুমে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২২ ফুট চওড়া ও ৩০ ফুট লম্বা এই পাঞ্জাবি প্রদর্শন করা হয়। এ সময় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রেম’স কালেকশনসের মিষ্টি গোলাপি ব্যতিক্রমী ডিজাইনের শেরওয়ানি-কটিতে সবটুকু আলো কেড়ে নেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। আর উপস্থিত ছিলেন প্রেম’স কালেকশনসের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি, চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক বাপ্পি, ইমন, সাইমন, তাসকিন রহমান, অভিনেত্রী মৌটুসী বিশ^াস এবং সংগীতশিল্পী রিজিয়া পারভীন। তাদের সঙ্গে দেশের শীর্ষ মডেলরা প্রেম’স কালেকশনসের ঈদের বিশেষ কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোতে অংশ নেন। এর আগে প্রেম’স কালেকশনসের আয়োজনে ঈদকে উপলক্ষ করে উপমহাদেশের অন্যতম সেরা ডিজাইনার সত্যপালের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে ‘সত্যপল কালেকশনস’-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ডিজাইনার প্রেম বম্বানির এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে ‘প্রেম স্টোর’ এবং শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের সব সাইজের সঙ্গে এক্সট্র্রা লার্জ সাইজের ডিজাইনার। ফেরদৌস বলেন, ‘এদেশের ক্রেতারা যারা ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ঈদ বা বিয়ের কেনাকাটা করেন তাদের জন্য অপূর্ব সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশনস। কষ্ট করে বাইরে না গিয়ে বাংলাদেশেই আপনি ভারতের বিভিন্ন রাজ্যের সেরা সব কারুকাজের পোশাক পাচ্ছেন। প্রেম ভাই উপমহাদেশের অন্যতম সেরা একজন ডিজাইনার। তার চোখধাঁধানো ডিজাইন, রংয়ের বৈচিত্র্য, সর্বোপরি প্রতিটি পোশাকে আভিজাত্য ও রাজকীয় আবহ না দেখলে বুঝতে পারবেন না। বিশেষ করে সত্যপালের কালেকশন নিয়ে এমন আয়োজনে আমি মুগ্ধ।’