রোববার সকাল পর্যন্ত গেরুয়া বসন গায়, গুহার ভেতর গভীর ধ্যানে মগ্ন থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটের আগের দিন শনিবার সকালে তিনি ধ্যানে বসেন বলে ভারতীয় গণমাধ্যম জানায়।
জানা যায়, দুই কিলোমিটার পায়ে হেঁটে উত্তরাখন্ডের কেদারনাথের ওই গুহায় পৌঁছান নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, রোববার সকাল পর্যন্ত ওই গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ রোববার।
এর আগে শনিবার সকালেই কেদারনাথের সংস্কার কাজ দেখেছেন ও সেগুলির পর্যালোচনা করেছেন তিনি। তারপর কেদারনাথ মন্দিরে তিনি প্রার্থণা করেন। এরপর ধ্যানে বসেন।
২৩ মে নিশ্চিত হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হলো কারা।