আগের রাতে ওয়াটফোর্ডকে উড়িয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি। ট্রেবল জয়ের রাত পার হতেই ক্লাবটি ছাড়ার ঘোষণা দিলেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।
লন্ডনের ওয়েম্বলিতে শুক্রবার রাতে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে ম্যানসিটি। এই শিরোপা ঘরোয়া ট্রেবল জিতে চলতি মৌসুম শেষ করে গেপ গুয়ার্দিওলার দল। উদযাপনের রাত পোহাতেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুটে পোস্ট দিলেন কোম্পানি।
২০০৮ সালে ইংল্যান্ডের ক্লাবটিতে নাম লেখান কোম্পানি। ক্লাবটির হয়ে ১১ বছরের ক্যারিয়ারে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা। ফেসবুক পোস্টে বেলজিয়ান এই সেন্টার-ব্যাক লিখেছেন, “ম্যান সিটি আমাকে সবকিছু দিয়েছে। যথটা সম্ভব আমিও এর প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। এখন আমার যাওয়ার সময় এসেছে।”