ঝিনাইদহ সদর হাসপাতাল

চার দালালের জেল-জরিমানা

ঝিনাইদহ সদর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত এ দণ্ডাদেশ প্রদান করেন। পাঁচ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা দণ্ডিতরা হলো সদর উপজেলার আড়পাড়া গ্রামের সজল মালিতা (৩০), পূর্ব নারায়ণপুর গ্রামের জামিরুল ইসলাম (৩৫), রানা (২৫), কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের সুজন হোসেন (২৮)। এছাড়া, সানাউল্লাহকে ২০০ টাকা জরিমানা করা হয়।