বিশ্ব মান দিবস আজ

‘আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআইয়ের উদ্যোগে আজ সোমবার পালিত হবে  ‘বিশ্ব মেট্রোলজি দিবস’।

প্রতিটি উপাদান সঠিক না হলে কোনো পণ্যই মানসম্মত হবে না। তাই এ বিষয়ে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি (মান) দিবসের উদ্দেশ্য। এ দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিএসটিআইয়ের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়গুলোয় আলোচনা সভা, বাংলাদেশ টেলিভিশনে প্রমাণ্য অনুষ্ঠান ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও মেট্রোলজি দিবসের গুরুত্ব বিষয়ক কথিকা প্রচার। দিবসটি উদযাপনের লক্ষ্যে তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।