টুর্নামেন্ট চলাকালীন মাঠেই মূত্র বিসর্জন গলফারের

টুর্নামেন্ট চলতে চলতেই মাঠের অদূরে একটি গাছের নীচে মূত্র বিসর্জন করছেন এক গলফার। ক্যামেরায় ধরা পড়েছে সে চিত্র। নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

সেই গলফারের নাম জন রাহম। গলফের দুনিয়ায় এই নামটা বেশ চেনাশোনাই বটে। তার এমন কাণ্ডজ্ঞানহীন কাণ্ডকারখানায় ছিঃ ছিঃ রব উঠছে।

নিউইয়র্কের ফার্মিংডালে বেথপেজ ব্ল্যাকে চলছিল পিজিএ চ্যাম্পিয়নশিপ। সেখানেই এমন কাণ্ড করেন স্প্যানিশ এই গলফার।

ভিডিওতে এ-ও দেখা গিয়েছে যে, তার সামনেই আর এক খেলোয়াড় গলফ খেলতে ব্যস্ত। তিনি জন রাহমেরই পার্টনার ডাস্টিন জনসন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন রাহমের নিন্দার পাশাপাশি তার পাশে দাঁড়িয়ে মজা করে অনেকে লিখেছেন, তোমার এমন হিস্যু পেয়ে গেলে আর কিস্যু করার নেই!

সূত্র: আরটি নিউজ