বেবিমুন কাটাতে মালদ্বীপে অর্জুন-গ্যাব্রিয়েলা

প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের সন্তানের বাবা হতে চলেছেন অর্জুন রামপাল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ফটোশুটের মাধ্যমে খবরটি জানান তারা। এবার বেবিমুনের ছবি শেয়ার করলেন।

বেবিমুনে সুইমিং পুলে দুজনের ঘনিষ্ঠ ছবি ছাড়াও গ্যাব্রিয়েলা নিজেরও একটি ছবি শেয়ার করেছেন। ওই ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, এ রকম একটা সকালে ঘুম ভাঙা মানে জীবনটা বেশ ভালো। সবার দোয়াও রয়েছে তাদের ওপরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বেবিমুনে উপভোগে মালদ্বীপের একটি রিসোর্টে বেড়াতে গিয়েছেন যুগলে। সোশ্যাল মিডিয়ায় তাদের শেয়ার করা নানা মুহূর্তের ছবি নিমেষেই ভাইরাল হয়েছে।

মা হওয়ার আগে দুজনের নানা মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখছেন এই জুটি। কিছুদিনের মধ্যেই তা অ্যালবাম আকারে প্রকাশ করবেন অনুরাগীদের জন্য।

২০০৯ সালে আইপিএল-এর একটি আফটার পার্টিতে অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার আলাপ হয়। এর কয়েক বছর পর থেকে তারা ডেট করা শুরু করেন। বছরখানেক অর্জুনের মা গোয়েন রামপাল মারা যাওয়ার সময়ে গ্যাব্রিয়েলা অর্জুনের পাশেই ছিলেন। সেখান থেকেই দু’জনের প্রেমের খবরটা প্রকাশ পায়।