ভিজিডির তালিকায় অনিয়ম

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান আহম্মেদের বিরুদ্ধে ভিজিডির তালিকায় সুবিধাভোগী হতদরিদ্রদের বাদ দিয়ে সচ্ছল পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল কুদ্দুস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভিজিডি প্রকল্পের আওতায় তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম করেছেন। ফলে অনলাইনে আবেদন করেও তালিকাভুক্ত হতে পারেনি বহু হতদরিদ্র পরিবার।

অভিযোগের বিষয়ে সুলতান আহম্মেদ দাবি করেন, ভিজিডির তালিকা তৈরিতে কোনো অনিয়ম হয়নি। তিনি জানান, ইউপি সদস্যরা তালিকা তৈরিতে বিলম্ব করেছে। ফলে এখন পর্যন্ত ভিজিডি চাল বিতরণ করা হয়নি। ঈদের আগেই এসব চাল বিতরণ করা হবে।