নিউজিল্যান্ডে মসজিদে জুমার নামাজে বন্দুক হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুই মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর খ্রিস্টান শেতাঙ্গবাদী সন্ত্রাসী ট্যারেন্টের বন্দুক হামলা চালায়। এতে নিহত হন ৫১ জন।
বিবিসি জানায়, মঙ্গলবার দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে 'সংগঠিত সন্ত্রাসবাদের' অভিযোগ আনা হয়েছে।
এর আগে ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
ক্রাইস্টচার্চ মসজিদে ঢুকে গুলি করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘটনা সরাসরি সম্প্রচারও করে এই শ্বেতাঙ্গ যুবক। ভিডিও গেমস খেলার মতো মুসল্লিদের গুলি করে হত্যা সে।