ফ্রন্ট ক্যামেরা ছাড়াই উঠবে সেলফি

আসুস কোম্পানি নিয়ে আসছে নতুন মোবাইল ফোন Zenfone 6৷

নতুন এ স্মার্টফোনে ক্যামেরার সংখ্যা বাড়ানোর থেকেও সেলফি ক্যামেরায় অভিনবত্ব আনার দিকে বেশি নজর দিচ্ছে আসুস।

সূত্রের খবর, সেলফি ক্যামেরাকে বিদায় জানিয়ে, পরবর্তী সময়ে ব্যাক ক্যামেরায় কিছু বদল আনতে চলেছে সংস্থাটি।

আরো ভালো করে বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেছে আসুস। 

ব্যাক ক্যামেরাকেই সেলফি তোলার কাজে লাগানোর চেষ্টা করেছে আসুস। অর্থাৎ, ব্যাক ক্যামেরা দিয়েই সেলফিই তুলতে পারবেন ক্রেতারা।

এবং এ সুবিধা থাকবে Zenfone 6-এ৷

পাশাপাশি ফোনটিতে থাকছে অত্যন্ত উন্নত সিগনেচার কাচ ও মেটাল ডিজাইন লুক।

থাকছে ৬.৪ ইঞ্চির এইচডি ডিসপ্লে। স্যামসং, ওপো ভিভো ও ওয়ান প্লাসের সঙ্গে পাল্লা দিতে থাকছে আরো অত্যাধুনিক প্রযুক্তি। 

এ ছাড়া ফোনটিতে ব়্যামের ক্ষেত্রেও অভিনবত্ব থাকছ।

সূত্রের খবর, ৬ জিবি ও ৮ জিবি র‌্যামের মডেলে বাজারে আসতে চলেছে Zenfone 6।

ভারতে ফোনটির দাম হবে আনুমানিক ৩৯ হাজার ভারতীয় টাকা।