টাইট পোশাক পরে কান’র ডিনার পার্টিতে জ্ঞান হারালেন নায়িকা

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে মার্কিন অভিনেত্রী এলি ফ্যানিং জ্ঞান হারালেন। তিনি এ বছর ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্য’র তালিকাতে রয়েছেন। সোমবার চপার্ড ট্রফি ডিনারের সময় জ্ঞান হারান নায়িকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘২১ বছর বয়সী অভিনেত্রী আচমকাই পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করা হয়।’ ডিনারে উপস্থিত অন্যেরা জানার আগেই তাকে উদ্ধার করা হয়। যদিও কোনও আঘাত লাগেনি তার।

ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে হ্যাশট্যাগে জানিয়েছেন, তার পোশাক এতটাই টাইট ছিল যার জেরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এবং শেষ পর্যন্ত জ্ঞান হারান তিনি।

মার্কিন এই নায়িকা লিখেছেন, ‘উপস, ১৯৫০-এর প্রাডা প্রম ড্রেস পরে মাথা ঘুরে পড়ে যাই। বাকিটা ঠিক আছে।’

চেয়ারে বসে থাকার সময় বোন ডাকোতা ফেনিং ও ব্রিটিশ স্টার কলিন ফার্ত তাকে সাহায্য করেন। এখন তিনি সুস্থ রয়েছেন।

সূত্র: পিপল ডটকম