একসঙ্গে গান গাইতে যাচ্ছেন প্রিয়াঙ্কা-ফারহান

একটি রোমান্টিক গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের। জানা যায়, সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে, এই গানের চরিত্রায়ণ হবে প্রিয়াঙ্কা চোপড়া আর ফারহান আখতারের ওপরেই। এই জুটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল একসঙ্গে তাদের গাওয়া গান।

‘এখনো কিছুই ঠিক হয়নি। কিন্তু এমনটা হওয়ারই খুব সম্ভাবনা রয়েছে। ছবির দৃশ্য আরও প্রাণবন্ত করে তোলার জন্য প্রিয়াঙ্কা নিজের গলাতেই গান গাইতে পারেন’, প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন এমনটাই জানিয়েছেন।

প্রিয়াঙ্কা কিন্তু ইতিমধ্যেই এই গান ছাড়া ছবির শুটিং শেষ করে ফেলেছেন। আপাতত প্রিয়াঙ্কা এরপরে বলিউডে আর কাজ করবেন না, বলে শোনা যাচ্ছে। এর আগে এই জুটিকে ‘দিল ধাড়কানে দো’ এবং অভিনেতা-পরিচালক হিসেবে ‘ডন’ এবং ‘ডন ২’তে দেখা গিয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে এই ছবি কিন্তু তাঁদের একসঙ্গে চতুর্থ কাজ হতে চলেছে।