নীলফামারীর ডোমার উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে ছয় মাসের কারান্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ডোমার বাজার রেলঘুন্টি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রশীদ (২০) ডোমার পৌর এলাকার পশ্চিম বোড়াগাড়ী কলেজপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে বখাটে আব্দুর রশীদ। এ নিয়ে ওই ছাত্রীর বাবা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রশীদকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ওই তরুণকে ছয় মাসের কারাদন্ড দেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত আব্দুর রশীদকে কারাগারে পাঠানো হয়েছে।