আশ্রমের ৭ গরু ধর্ষণের দৃশ্য সিসি ক্যামেরায়!

আশ্রমের গোশালার সাতটি গরুকে ধর্ষণের অপরাধে রাজকুমার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদের অযোধ্যায় ন্যক্কারজনক এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গোশালার সিসিটিভি ফুটেজে ওই যুবকের কুকীর্তি প্রকাশ্যে আসে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, কাজের সূত্রে অযোধ্যার কর্তালিয়া বাবা আশ্রমের গোশালায় প্রায়শই যাতায়াত ছিল ওই যুবকের। সেই সুযোগেই গোশালার সাতটি গরুকে ধর্ষণ করে অভিযুক্ত।

গোশালার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনেন আশ্রমের নিরাপত্তারক্ষীরা। একাধিক গরুকে ধর্ষণ করতে দেখা গিয়েছে অভিযুক্তকে। পরে তাকে পাকড়াও করতে ফাঁদ পাতেন রক্ষীরা।

জানা গেছে, চলতি সপ্তাহে আবারও একই কাজের চেষ্টা করে রাজকুমার। তখনই তাকে হাতেনাতে পাকড়াও করেন গোশালার রক্ষীরা। বেধড়ক মারধর করে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

রাজকুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫১১ ধারায় পশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান অযোধ্যা পুলিশের এসপি যোগেন্দ্র কুমার।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে রাজকুমার নিজের দোষ স্বীকার করেছে। তার দাবি, মদ্যপ অবস্থায় সে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

চলতি বছরের শুরুতেই এমন একটা ন্যক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসে দিল্লি-এনসিআর এলাকায়। সেখানে একটি গর্ভবতী ছাগলকে ধর্ষণের অভিযোগ ওঠে আট ব্যক্তির বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারও করে পুলিশ।