আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বসন্তপুর গ্রামে কৃষক রতনকে হত্যার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, কৃষক রতন হত্যার মূল আসামি জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে পরিবারের অভিযোগ। গত ১৬ এপ্রিল সকালে ঝড়ে গাছের ডাল পড়াকে কেন্দ্র করে উপজেলার বসন্তপুর গ্রামে কৃষক রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।