গত সোমবার গভীর রাতে সীতাকুণ্ডের জেলেপাড়ায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৯ জনের নামে মামলা করেছে। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট সাত ধারা উল্লেখ করে এ মামলা করা হয়। মামলার পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান।
প্রসঙ্গত, গত সোমবার রাতে পুলিশ ইয়াবা ব্যবসায়ী সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করলে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এতে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে ওসিসহ আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা করে এলাকাবাসী। এতে ওসি (তদন্ত) ও কয়েক পুলিশ সদস্য আহত হন।