নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরিয়া উচ্ছাখালী খাল বেড়িবাঁধ সংস্কারের কাজে বাধা, মারধর ও এস্কেভেটরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক মো. খোরশেদ আলম তালুকদার বাদী হয়ে আট ব্যক্তি ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে হত্যা চেষ্টা, হামলা, স্বর্ণের চেইন ছিনতাই ও প্রকল্পের কাজে ব্যবহৃত এস্কেভেটরে অগ্নিসংযোগের মামলা করেছেন।
আসামিরা হলেন- ছোট কৃষ্ণপুর গ্রামের মো. আ. হান্নান তালুকদার (৬৫), আল আমিন (৩০) ও সাগর মিয়া (২৩), শওকত হোসেন (৩২) ও মামুন মিয়া (২৫), কনুড়া আবু তাহের (৪৮), পাগলা বাজার এলাকার জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৪) এবং হাপানিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৮)।
এ ব্যাপারে কলমাকান্দার ওসি মো. মাজহারুল করিম বলেন, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অগ্নিসংযোগে এস্কেভেটরের আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।