নেত্রকোনায় নৌ প্রতিমন্ত্রী

নাব্য ফেরাতে ১০ হাজার কিমি নদী খনন হবে

সারা দেশে হারিয়ে যাওয়া নদ-নদীগুলোর নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ হাজার কিলোমিটার নদীপথ খনন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পূর্বধলার জারিয়াস্থ ভোগাই-কংশ নদী খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে জারিয়া রেল স্টেশন রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব নদ-নদীর নাব্য ফিরিয়ে আনতে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বর্তমান সরকারের আমলেই দেশের উল্লেখযোগ্য নদীগুলোর ১০ হাজার কিলোমিটার খননের মাধ্যমে নৌপথগুলো সচল করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পাঁচটি প্যাকেজের মাধ্যমে ১৪০ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে নালিতাবাড়ী পর্যন্ত ১৫৫ কিলোমিটার নদী খনন কার্যক্রম শুরু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৮ ফুট গভীরতা ও ১০০ ফুট প্রস্থে খনন করা হবে। আগামী ২০২১ সালের জুন মাসে এই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।