পটুয়াখালীতে জন্মদিনে নিমন্ত্রণ না করায় হামলা ও লুটপাটের শিকার হয়েছে একটি পরিবার। গত বুধবার দিনগত মধ্যরাতে সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
হামলার শিকার আহত পরিমলের অভিযোগ, বুধবার রাতে পরিমলের এক বছরের শিশু পলকের প্রথম জন্মদিন পরিবারের সদস্যরা ঘরোয়াভাবে পালন করছিল। এ সময় একই বাড়ির সুখরঞ্জন, পলাশ, স্বপন, আকাশ, মিন্টু, দুলালসহ ১০ থেকে ১২ জন তাদের ঘরে ঢুকে জন্মদিনে দাওয়াত করা হয়নি কেন জানতে চায়। এ সময় উভয় পক্ষের মধ্য প্রথমে বাগ্বিত-া পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পরিমলের পরিবারের সদস্য খোকন দাস (২১), সবিতা রানী দাস (৪৫), জোৎ¯œা রানী দাস (৪৮) মুক্তা রানী দাসসহ (৩২) পরিবারের একাধিক সদস্যকে মারধর করে। হামলার পরে তারা লুটপাট চালিয়ে নগদ অর্থ ও স্বর্র্ণালংকার নিয়ে যায়।