‘কন্ঠ’ দিয়ে নজরুলকে শ্রদ্ধা শিবপ্রসাদের (ভিডিও)

দুই সপ্তাহ হল মুক্তি পেয়েছে কন্ঠ। এরই মধ্যে প্রশংসায় পঞ্চমুখ সর্বত্র। যখনই সিনেমা হলে দর্শকের মুখোমুখি হয়েছে টিম কন্ঠ, তখনই তারা আবেগে ভেসে গিয়েছেন।

হঠাৎ করেই গলার ক্যান্সারে আক্রান্ত হন বিখ্যাত রে়ডিও জকি অর্জুন মল্লিক। এমন এক স্টেজে তার রোগ ধরা পড়ে, যখন চিকিৎসক তাকে জানান যে স্বরযন্ত্রই বাদ দিতে হবে। তবে তার গলার আওয়াজ একেবারে হারিয়ে যাবে না। তিনি কথা বলতে পারবেন খাদ্যনালী দিয়ে। এরপর তো বয়ে গেল কত জল।

এই সিনেমাতে আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়- নজরুলের বিদ্রোহী কবিতা থেকে ব্যবহার করেছেন। নজরুলের ১২০ তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতেই সেই কবিতাটি আবার পড়লেন শিবপ্রসাদ। তবে তার নিজের কন্ঠে নয়। কন্ঠ’র জুজুর কন্ঠে, সেই অদ্ভুত স্বরে।