দিনভর গুঞ্জন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম

দিনভর গুঞ্জন ছড়িয়েছিল আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তাকে একটি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেই জানালেন যে তথ্য ছড়ানো হয়েছিল তা সত্য নয়। কিছু কাছের মানুষ এই গুঞ্জন ছড়িয়ে দিয়েছে। তিনি আসলে একটি ঘুমের ওষুধ খেয়ে বমি করতে শুরু করেন, একই সঙ্গে পেটের সমস্যাও দেখা দেয়। তানজিন তিশা বলেন, আসল বিষয়টি হলো, রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা সিøপিং পিল খাই এবং তার সাইডএফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। একটি মহল তার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে বলে জানালেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। বললেন, আমি একটি বিষয় বলতে চাই, যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে শিগগির আমার সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত