জার্মানির ইহুদিবিদ্বেষী কমিশনার ফেলিক্স ক্লেইন দেশটির ইহুদিদের প্রকাশ্যে কিপ্পাহ (রক্ষণশীল ইহুদিদের মাথার খুলি–ঢাকা ঐতিহ্যবাহী ছোট টুপি) পরতে নিষেধ করেছেন। সে দেশে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়ায় এমন পরামর্শ দিলেন সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
ফেলিক্স শুধু এতটুকু বলেই থামেননি; জার্মানির তৃতীয় বৃহত্তম গণমাধ্যম ফুঙ্ক নিউজ পেপার গ্রুপের সঙ্গে আলাপকালে বলেন, ‘বিপদ বেড়ে যাওয়ায় ইহুদিদের প্রকাশ্যে ধর্মচর্চা করাও উচিত নয়!’
ইহুদিদের প্রতি বিদ্বেষকে বর্তমান সময়ে জার্মানির একটি বড় সংকট বলে মনে করা হয়। বিবিসি বলছে, ২০১৮ সালে এই সম্প্রদায়ের মানুষের প্রতি ১,৬৪৬টি সহিংস আচরণ করা হয়েছে, যা এক বছর আগের তুলনায় দশ শতাংশ বেশি।
এমন পরিস্থিতিতে ফেডারেল সরকারের প্রথম প্রতিনিধি হিসেবে ইহুদিদের উদ্দেশ্যে কমিশনার ফেলিক্স বলেন, ‘জার্মানির সব জায়গায় ইহুদিদের সব সময় কিপ্পাহ টুপি পরার পরামর্শ আমি দিতে পারি না।’