মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল হামলা

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক নারী এএসআই ও এক রিকশাচালক আহত হয়েছেন। 

এএসআই'র নাম রাশেদা আক্তার বাবলি (২৮) ও রিকশাচালেকর নাম লাল মিয়া (৫০)।

রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

রাশেদার বাম পায়ে ও লাল মিয়ার মাথায় ককটেলের আঘাত লেগেছে।

ট্রাফিক পূর্ব বিভাগের (সবুজবাগ) সার্জেন্ট এনামুল হক জানান, মালিবাগ মোড়ে কর্তব্যরত অবস্থায় পুলিশের গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা রাশেদা ও লাল মিয়া আহত হন। 

আহত রাশেদা জানান, তিনি রাস্তায় দায়িত্বরতরত ছিলেন। এসময় একটি ককটেল তার পাশেই বিস্ফারিত হয়। এতে তার পায়ে আঘাত লাগে। ও পুলিশের গাড়ির পিছনে কিছুটা আগুন ধরে যায়।

আহত লাল মিয়া (৫৫) জানান, তার বাসা তেজকুনি পাড়া। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসেছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়। এতে তার মাথায় আঘাত লাগে। তবে কাউকে দেখেননি তিনি।