ইউসিবির ডিএমডি হাবিবুর রহমান

হাবিবুর রহমান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) করপোরেট ব্যাংকিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। ব্যাংক ইন্দোসুয়েজ, এ এন জেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, টরেন্টো ডমিনিয়ন (টিডি), এইচএসবিসি, সিটি, ইবিএলসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি