সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজের প্রোফাইল যেমন আপডেট করেন, তেমনই খোঁজ রাখেন অন্যেরও। আবার কখনও বা গোপনে ঘুরে আসেন অন্য কারো ওয়ালে। এমন অভ্যাস আপনার একার নয়। বড় বড় তারকারাও নাকি সোশ্যাল মিডিয়ায় স্টক করেন অন্যদের। আর এই তালিকায় আছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
রণবীরের এই অভ্যাসের কথা প্রকাশ্যে ফাঁস করেছেন পরিচালক করণ জোহর। ‘কফি উইথ করণ’-এর মঞ্চেই নাকি রণবীরকে নিয়ে স্বীকারও করিয়ে নিয়েছেন এই তথ্য! কিন্তু কাদের স্টক করেন রণবীর?
সূত্রের খবর, আলিয়া ভাটেরর সঙ্গে এই মুহূর্তে রণবীরের প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড পাড়া। রণবীর অনেক দিন ধরেই আলিয়াকে ফলো করেন। এ ছাড়া এই তালিকায় রয়েছেন রণবীরের দুই প্রাক্তন প্রেমিকাও। ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোন। দুই নায়িকা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে ছবি দিচ্ছেন— সব কিছুর ওপর নাকি নজর রাখেন রণবীর।
শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা দীপিকার স্বামী রণবীর সিংহের প্রতিও নাকি নজর রাখেন রণবীর কাপুর।
তবে শুধু রণবীর নন এই অভ্যাস রয়েছে কারিনা কাপুর খানেরও। অন্য নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে নাকি বলিউডের অন্য সেলেবদের খোঁজখবর রাখেন ভাই-বোন দু’জনেই। যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তারকারা।