সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া টেলিভিশন ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহনেওয়াজ শাওনসহ সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা মোড়ে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত রবিবার বিকেলে বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপরে হামলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহনেওয়াজ শাওন ও পূর্বকথা ওয়েব পোর্টালের আবদুল আওয়ালকেও মারপিট করা হয়। এ সময় সেখানে কর্তব্যরত বেশ কয়েকজন সংবাদ কর্মীকে লাঞ্ছিত করে হামলাকারিরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেয়।

সমাবেশে হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতারা।