নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অপ্রাপ্তবয়স্ক ট্রাকচালক ও তার দুই সহকারীকে আটক করেছে পুলিশ। মাত্র ১৪ বছর বয়সেই ট্রাক চালাচ্ছিল ওই কিশোর। তার সহকারী (হেলপার) হিসেবে রয়েছে আরও দুই কিশোর। তাদের একজনের বয়স ১৩ ও অপরজনের ১৬।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যার আগে একটি ট্রাক বালু ভরে যাওয়ার সময় তেরীবাজার এলাকায় এএসআই আতোয়ার রহমানের নজর এড়াতে পারেনি। এ সময় ধরা পড়ে অপ্রাপ্তবয়স্ক ট্রাকচালক এবং ট্রাকে থাকা অপর দুই সহকারী।