মোদিকে মিষ্টিমুখ করালেন প্রণব মুখার্জি

ভারতের লোকসভা নির্বাচনে বিশাল বিজয় অর্জনের পর দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার মোদির সঙ্গে দেখা করেন প্রণব মুখার্জি। তাদের এ সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেন মোদি।

তিনি লেখেন, “প্রণবদার সঙ্গে সাক্ষাত সব সময়ই আমাকে সমৃদ্ধ করে। তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অতুলনীয়। দেশের প্রতি তার অবদান অনস্বীকার্য। আজ তার সঙ্গে দেখা করে আশীর্বাদ চাইলাম।”

পোস্টে দুইটি ছবিও যুক্ত করেন মোদি। তার একটিতে দেখা যাচ্ছে, মোদিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। অন্য ছবিতে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিজে হাতে মিষ্টিমুখ করাচ্ছেন সাবেক  রাষ্ট্রপ্রধান।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শনিবার তাকে জোটের নেতা হিসাবে পুনর্নির্বাচিত করা হয়েছে। ৩০ মে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদি।