খাগড়াছড়িতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে বিআরটিএ কার্যালয়ের তৎপর দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুদক। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুদকের রাঙ্গামাটি সমন্বিত উপপরিচালক কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরীক্ষাকেন্দ্রে সব পরীক্ষার্থীর কাগজপত্র পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা। এ সময় পরীক্ষাকেন্দ্রে অবৈধভাবে অবস্থান করায় দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করা হয়। দুদকের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বাবুল চাকমা নামে এক দালাল কৌশলে পালিয়ে যান।