দেবের বিপরীতে ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করছেন পাওলি দাম। প্রযোজকও কলকাতার এই নায়ক। দেবের পাশাপাশি অন্য নায়িকা রুক্মিণী মৈত্র নিয়মিত শুটিং ফ্লোর থেকে ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
সেই স্রোতে গা ভাসালেন শাকিব খানের ‘সত্তা’ ছবির নায়িকা পাওলি।
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার চলছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’-এর শুটিং। আর আউটডোরে গিয়েই স্মৃতিকাতর হলেন পাওলি।
শুটে গিয়েই পেপসির স্টিক হাতে পেয়ে আহ্লাদিত পাওলি-দেব-রুক্মিণী। সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়েছেন তারকারা।
ক্যাপশনে পাওলি লেখেন, ছোটবেলায় স্কুলের বাইরে থেকে পেপসি স্টিক কিনতেন।
এদিকে ‘পাসওয়ার্ড’ নিয়ে দেব বলেন, “একটা ছবি ৩০০ বছর আগের ছবি, সঙ্গে সঙ্গে পরেরটা সময়ের চেয়ে এগিয়ে। অনলাইন ফ্রড এবং ডার্ক ওয়েব মানুষের অন্ধকার ভবিষ্যত।”
কমলেশ্বরের ভাষ্যে, “ডিজিটাল সার্ভিলেন্স বা প্রযুক্তি প্রহরার ওপর ছবিটা তৈরি করছি। দেব এগিয়ে এসেছে এটাই অকল্পনীয়।”
‘পাসওয়ার্ড’ ছবিতে আরও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও আদৃতকে। পাঁচ তারকাকে নিয়ে ইতিমধ্যে প্রকাশ হয়েছে ফার্স্টলুক পোস্টার।