দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাতাল অবস্থায় কলেজের কেরানিকে গ্রেপ্তার করেছে।
বুধবার আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, মঙ্গলবার রাতে শহরের পৌরসভা এলাকা থেকে মাতাল অবস্থায় হাবড়া ইউনিয়নের আব্দুল আলিম সরকারকে গ্রেপ্তার করা হয়।