কৃষকের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করলেন ডিসি

কৃষকরা যখন গুদামে ধান দিতে পারছেন না বিভিন্ন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের জন্য তখন কৃষকের জন্য উদ্যোগ নিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ। গতকাল বুধবার সকাল থেকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন কৃষকের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেন তিনি। 

এসময় জেলা প্রশাসক কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা খাদ্য গুদামে ধান দেবেন কোনো রকমের হয়রানি ছাড়া। কারণ সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনবে, কোনো মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে নয়।