অভিবাসী শ্রমিকরা এখন থেকে আবেদনপত্রের নিবন্ধন ফি বিকাশে জমা দিতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে বিকাশের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিএমইটির ডিরেক্টর জেনারেল (অ্যাডিশনাল সেক্রেটারি) সেলিম রেজা ও বিকাশের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহমদ দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এই চুক্তির আওতায় আগ্রহীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেকোনো সময় অভিবাসন নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইটির ডেপুটি ডিরেক্টর রেজওয়ানুল হক, ডিরেক্টর ট্রেইনিং অ্যান্ড অপারেশন ড. নুরুল ইসলাম ও বিকাশের কমার্শিয়াল বিভাগের ডিজিএম মাহবুবুর রহমান চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস রেমিট্যান্সের ডিজিএম মোহাম্মদ জিয়াউল হক, অ্যাক্যুইজিশন ম্যানেজার ইফরাত জাহান। বিজ্ঞপ্তি