হরিণাকুন্ডে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সাইদুল বিশ্বাস (৪০), কবির হোসেন (৪২), আফাঙ্গির বিশ্বাস (৩৫), রেজাউল বিশ্বাস (৫৫), লিটন ম-ল (৩৬), শিপুল হোসেন (৩৫), বশির উদ্দিন (৪৬), মুকুল হোসেন (৩৫), তাজরুল ইসলাম (৩৯), ইন্তাজুল ইসলাম (৪৫), মফিজুল ইসলাম (৪০), দিদার হোসেন (৩৯)সহ ১৫ জন। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কন্যাদহ গ্রামের জাহিদ মন্ডল ও সাইফুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোঁটা, সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।