মেষ: ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। আয়ের জন্য নতুন পরিকল্পনা এখনই কার্যকরী হবে না। শরীর সুস্থ থাকবে না।
বৃষ: স্ত্রীর নামে জমি ক্রয়ে ব্যয় বাড়বে। বৈদেশিক বাণিজ্য শুভ। রোগ ভয় যোগ আছে।
মিথুন: কর্মে চাপ নেই। সম্পদ বাড়বে। খুব দ্রুতই পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে।
কর্কট: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আয় থেকে ব্যয় বেশি হবে। আশা পূরণ হবে।
সিংহ: কর্মে চাপ থাকলেও সেরূপ আয় হবে না। দূর দেশ ভ্রমণ লাভজনক হবে।
কন্যা: বন্ধুদের সাহায্যে জমিদার হওয়ার যোগ আছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রীর সম্পদ বাড়বে।
তুলা: জমি নিয়ে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে। উপার্জন বাড়বে। প্রতিপক্ষ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
বৃশ্চিক: জমি থেকে আয় বাড়বে। জমি-সংক্রান্ত সব অসুবিধা দূর হবে। আয় মোটামুটি ভালোই।
ধনু: প্রেমে কৃতকার্য লাভ করলেও পায়ের ব্যথা বাড়বে। শরীরের উচ্চ রক্তচাপ, স্নায়ু ও কিডনি বিষয়ে রোগের প্রকোপ থাকবে। সংসারে দ্বন্দ্ব মিটে যাবে।
মকর: কাজের গতি বাধাপ্রাপ্ত হবে। নতুন বন্ধুর আগমন ঘটবে। বান্ধবীর জন্য ব্যয় বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
কুম্ভ: আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সম্পদ বাড়বে। নতুন বান্ধবীদের আনাগোনা বাড়বে।
মীন: পরিবারে নতুন অতিথির আগমন ঘটবে। কাজের চাপ বাড়বে। আয় বাড়বে ও সংসারে আনন্দ বাড়বে।