চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে টার্মিনালে প্রবেশের আগে মো. সোহেল (৩০) নামে এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে বিমান বন্দরে নিয়োজিত আনসার সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ হাজার ১০ পিস ইয়াবা ।
শনিবার বিকেলে বিমানবন্দরের টার্মিনালের বাইরে আনসার চেক পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তিনি রাতে শারজাহগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আনসার চেক পোস্টের সামনে সোহেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে এবং তার জুতার ভেতরে ইয়াবা পাওয়া যায়। সোহেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ইয়াবাগুলো নিয়ে তিনি শারজাহতে যাচ্ছিলেন।