বিশ্বকাপে বাংলাদেশ এক ম্যাচের বেশি জিততে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক বলেছিলেন বাংলাদেশ শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে। তবে নিজেদের প্রথম ম্যাচেই ম্যাককালামকে ভুল প্রমাণ করেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নিজেদের মিশন শুরু করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
বাংলাদেশের পারফরম্যান্স হৃদয় ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন ম্যাককালাম। তবে এরপরও নিজের ভবিষ্যদ্বাণীর পক্ষে থাকছেন তিনি।
রোববার ওভালে বাংলাদেশ ২১ রানে হারায় নিউজিল্যান্ডকে। বাংলাদেশের জয়ের পর টুইট করে ম্যাককালাম লিখেছেন, ‘‘হৃদয় ছোঁয়া পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ। আমি আশা করেছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে। তবে বাংলাদেশ অনেক ভালো খেলেছে।’’
এরপর বলছেন, ‘‘আমি আমার ভবিষ্যদ্বাণীকে সম্মান করি। এটাকে ভুল প্রমাণের জন্য ধন্যবাদ। তবে এটাই শেষ নয়। শেষ পর্যন্ত গড় ঠিক থাকবে বলে আমি মনে করি। এমন জয় সব সময় পাবেন না।’’ শেষে একটা চোখ মারার ইমোজিও দিয়েছেন ম্যাককালাম।