নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামে ঈদ মাঠের টাকা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতুড়িপেটায় ছাত্রলীগকর্মী সোহেল রানা (২৮) নিহত হয়েছেন।
নিহত সোহেল মহিষভাঙ্গা গ্রামের খলিল প্রামাণিকের পুত্র।
জানা যায়, স্থানীয় মহিষভাঙ্গা গ্রামে ঈদগাহ মাঠের সাজানোর টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মী সোহেলের সঙ্গে একই গ্রামের রাজিবের বচসা হয়।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়।
সন্ধ্যায় সোহেল মহিষভাঙ্গা মহিলা কলেজ মোড়ে আসলে রাজিবের নেতৃত্বে একদল কর্মী তাকে এলোপাতাড়ি হাতুড়িপেটায় জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
রাজশাহীতে মেডিকেলে নেওয়ার পথে রবিবার রাতে সোহেল মারা যায়।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, দুই পক্ষের মারামারিতে সোহেল নামের এক তরুণ নিহত হয়েছেন এটা শুনেছি।