মাগুরায় বৃষ্টি উপেক্ষা করে শহরের নোমানী ময়দান ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত জেলার প্রধান এ ঈদের নামাজে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোহাম্মদ রইস উদ্দিন।
ঈদের প্রধান এই জামাতে নামাজ আদায় করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আলী আকবর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও পরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ঈদের প্রধান জামায়াতে নোমানী ময়দানে মুসল্লিদের ঢল নামে।
মুসল্লিরা নামাজ আদায় শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া আদায় করেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।