ব্রিটিশ অভিনেত্রীর গায়ে বাংলাদেশের জার্সি

মাঠে বসে বিশ্বকাপে বাংলাদেশের খেলা উপভোগ করলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইন্টন।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের খেলা দেখতে কেনিংটন ওভালের গ্যালারিতে হাজির হন বিখ্যাত এই অভিনেত্রী। এসময় তার গায়ে ছিল বাংলাদেশের সবুজ রঙের বিশ্বকাপ জার্সি।

বুধবার কেনিংটন ওভালে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। দারুণ লড়াই করেও ম্যাচটা ২ উইকেটে হারে মাশরাফী বিন মোর্ত্তজার দল

টস হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। তবে সহজে সেই জয় পায়নি তারা।

এদিন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় টিভি ক্যামারায় ধরা পড়েন টিল্ডা সুইন্টন। গভীর মনোযোগে মাঠের খেলা উপভোগ করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বাংলাদেশের জার্সি পড়ে উপস্থিত হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে এরই মধ্যে।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে হারল নিউজিল্যান্ডের কাছে। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।