ডেনমার্কের নির্বাচনে বিরোধীদের ‘অভাবনীয়’ জয়

ডেনমার্কের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে মধ্য-বামপন্থী দল হিসেবে পরিচিতি সোশ্যাল ডেমোক্রেটিক নেতা মেটে ফ্রেডেরিকসেনের জোট। এই জয়কে দেশটির গণমাধ্যম ‘অভাবনীয়’ বলছে।

বিবিসি জানিয়েছে, ক্ষমতাসীন ডানপন্থীরা পেয়েছে মাত্র ৭৯টি আসন। বিপরীতে ৯৬টি আসনে জিতে ক্ষমতায় আসছে ফ্রেডেরিকসেনের জোট।

৪১ বছর বয়সী ফ্রেডেরিকসেন প্রধানমন্ত্রী হলে তিনিই হবেন দেশটির সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান।

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী লারস লোকি রাসমুসেন।

২০০৯ থেকে ২০১১ ও ২০১৫ থেকে চলতি বছর পর্যন্ত দায়িত্ব পালন করা এ ডানপন্থী নেতা বৃহস্পতিবারই রানি মার্গ্রেথের কাছে তার ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন।

ডেনমার্কের ভোটাররা দেশটিতে দুই দশক ধরে চলে আসা ‘উদারনীতির’ বিরুদ্ধেও রায় দিয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।