ব্র্যাডলি-ইরিনা সম্পর্ক ভাঙনের নেপথ্যে কে?

ব্র্যাডলি কুপার এবং ইরিনা শায়েক। চার বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হল এই জুটির।

২০১৫ থেকে ডেট করতেন ব্র্যাডলি এবং ইরিনা। তাদের এক মেয়ে রয়েছে, লিয়া।

সম্প্রতি খবর ছড়িয়েছে, ব্র্যাডলি এবং ইরিনা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে মেয়ের জন্য যেটা ভাল হয়, সেই পথেই এগোবেন তারা।

এর আগে এক সাক্ষাত্কারে ব্র্যাডলি বলেছিলেন, ‘সন্তান, পরিবার আমার জীবনটা বদলে দিয়েছিল। এর স্বপ্নই দেখতাম।’ তা হলে সেই সম্পর্কে ভাঙন ধরল কেন?

হলিউডে জল্পনা, ব্র্যাডলি যখন পরিচালনায় এলেন, তৈরি করলেন ‘আ স্টার ইজ বর্ন’— তখন থেকেই নাকি ব্র্যাডলির সঙ্গে ওই ছবির অভিনেত্রী লেডি গাগার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ইরিনার সঙ্গে সম্পর্কে ভাঙন শুরু হয়।

কিছু দিন আগে এক সঙ্গে স্টেজ শো-ও করেছেন গাগা এবং কুপার। তার পর থেকেই নাকি তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল ওয়ালেও আলোচনা শুরু হয়।

যদিও ব্র্যাডলি-ইরিনা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু খুব তাড়াতাড়িই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাবেন।

এর আগে ২০০৭-এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জোয় সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা।

অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই নাকি কুপারের প্রেমে পড়েন ইরিনা।

সূত্র: মিরর