নিজের ১২তম ফ্রেঞ্চ ওপেন জয় থেকে এখন মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছেন নাদাল।
বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল তিন নম্বর টেনিস তারকা রজার ফেদেরারকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-২ সেটে।
প্যারিসের রোঁলা গারোঁতে শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেদেরারের কানের পাশ দিয়ে ম্যাচ বের করে নিয়েছেন নাদাল। ২ ঘণ্টা ২৫ মিনিটে দুই বিশ্বসেরা টেনিস তারকার খেলা এতটাই জমে উঠেছিল যে, চোখের পলক পড়ছিল না দর্শকদের।
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও ফরাসি ওপেন ফেদেরারের জন্য এররকম আক্ষেপের নামই বলতে হবে। মাত্র একবারই এই শিরোপা জিতেছিলেন ফেদেরার। সেটি ২০০৯ সালে।
ফাইনালে নাদাল খেলবেন আরেক তারকা নোভাক জকোভিচের সঙ্গে।