সপরিবারে মাধুরী কোথায় গেলেন?

ছেলেদের স্কুলে ছুটি হয়েছে। আর পাঁচটা সাধারণ বাবা-মায়ের মতোই এবার সপরিবারে লম্বা ভ্যাকেশনে গেলেন বলি ডিভা মাধুরী দীক্ষিত।

৫২ বছরের অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামী শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিমানে বসেই সেলফি তুলে শেয়ার করেছেন।

তবে লেখেননি কোথায় যাচ্ছেন তারা। বরং ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুব কষ্ট করে অর্জিত ছুটি ছেলেদের সঙ্গে। ... স্কুল ছুটি? গেস করুন?’

আর এর পরেই কমেন্ট সেকশনে ফ্যানেদের প্রশ্নের বন্যা। কোথায় চলেছেন প্রিয় অভিনেত্রী? যদিও কারও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

আসলে, সপরিবারে একেবারে ব্যক্তিগত ভ্যাকেশনে যেতে বরাবরই পছন্দ করেন মাধুরী। আর কোনওবারই ডেস্টিনেশন নিয়ে টুঁ শব্দও করেন না।