হনুমানের কবলে অভিনেত্রী সৌন্দর্য শর্মা

অভিনেত্রী সৌন্দর্য শর্মা সকাল সকাল উঠেই হাড়ে হাড়ে টের পেলেন বাঁদরের বাঁদরামি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন সৌন্দর্য। সেই ভিডিওতে দেখা মিলল বাঁদরের বাঁদরামি।

ভিডিওতে দেখা যায়, ঘরে ঢুকে টেবিলে রাখা খাবার ইচ্ছামতো খাচ্ছে হনুমানটি। তবে প্রাতরাশ শেষ করেই ক্ষান্ত হয়নি সে। সারা ঘর জুড়ে এ দিক ও দিক করার পর নাকি ঘুমও দিয়েছে বিছানায়।

ওই ভিডিও শেয়ার করে সৌন্দর্য লিখেছেন, ‘সকালে ঘরে ঢুকে যাওয়ার পর খাবার খাওয়ার পরও বেরোচ্ছিল না হনুমানটি। তারপর আমার বিছানায় এসে ঘুম দেয় সে। এই সময় সাহায্যের জন্য চিৎকার ও ভিডিও করা ছাড়া আমার করার কিছুই ছিল না।’

সৌন্দর্য শর্মার এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে।

উল্লেখ্য, সৌন্দর্যকে শেষ দেখা গিয়েছিল ‘রাঁচি ডায়েরিজ’ ছবিতে। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন অনুপম খের, হিমাংশু কোহলি, জিমি শেরগিল, সতীশ কৌশিকসহ আরও অনেক তারকা।