ফেলানীর পরিবারকে গরু দিলেন শোভন

কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারকে একটি গরু উপহার দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে ফেলানীর পরিবারের হাতে গরুটি হস্তান্তর করা হয়। এ সময় ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু, মা জাহানারা বেগম, দুই বোন উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাকিল আহমেদ, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।