ভয়ে গা চমকে দেওয়া ভূত সিনেমার ফার্স্ট লুক

হরর ছবি ভূত পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ পোস্টার প্রকাশ করলেন করণ জোহর। এ প্রথম হরর ফ্র্যাঞ্চাইজিতে হাত দিলেন এ বলিউড পরিচালক। এক টুইটার পোস্টে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন তিনি।

এনডিটিভি জানায়, ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল আর ভূমি পেডনেকরকে। ইতিমধ্যে ছবির পোস্টারে ভিকির মুখ ভয় ধরিয়েছে অনেকের মনেই।

পোস্টারে দেখা যাচ্ছে, একটি ভাঙা জানলার সামনে ভয়ে চেচাচ্ছেন ভিকি। আর পেছন থেকে তার মুখ চেপে ধরেছে এক নারীর হাত। 

এ ছবির পরিচালক ভানু প্রতাপ সিং। আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ধর্মা প্রোডাকশনের এ সিনেমা।

প্রসঙ্গত, ২০০৩ সালে ভূত সিনেমা বানিয়েছিলেন রামগোপাল ভার্মা। তার সেই ছবি দেখলে আজও দর্শকদের শরীর ঠান্ডা হয়ে যায় ভয়ে। সেই নাম এবার ধর্মা প্রোডাকশনের দখলে। করণকে অভিনন্দনও জানিয়েছেন রামগোপাল।