নড়াইল শহরে আবদুল মান্নান (৫০) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার মাছিমদিয়ায় এস এম সুলতান সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ গ্রামের বাসিন্দা ও নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, মান্নান তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে শহরেই ভাড়া বাসায় থাকতেন। সংসার চালাতে তিনি নৈশপ্রহরীর চাকরির পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।