গাজীপুরে গ্যাস লাইনে ছিদ্র

দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

গাজীপুর মহানগরীর ভোগড়া ও বাসন সড়ক এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনের বেশ কয়েকটি জায়গায় ছিদ্র তৈরি হয়েছে। এসব ছিদ্রপথ থেকে প্রচণ্ড বেগে বেরোচ্ছে গ্যাস। বেশ কিছুদিন ধরে এ অবস্থা চললেও গতকাল সোমবার পর্যন্ত তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ তা মেরামতে কোনো উদ্যোগ নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে তারা। ভোগড়া ও বাসন সড়ক একটি জনবহুল এলাকা। এখানে রয়েছে ছোট-বড় অসংখ্য কল-কারখানা।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের অনেক লোকজন এখনো ঈদের ছুটিতে আছে। তারা ফিরলে যথাসময়ে আমাদের লোক ঘটনাস্থলে গিয়ে লাইন সারাই করে দেবে।’